পূর্ণ ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন বিপ্লব মিত্র
দি নিউজ লায়ন; চলতি বিধানসভা নির্বাচনে হরিরামপুর বিধানসভা থেকে তৃণমূলের বর্ষিয়ান নেতা তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান বিপ্লব মিত্র জয়ী হওয়ার পরেই জেলাবাসী থেকে রাজনৈতিক মহলের ধারণা হয়েই গেছিল এবার মন্ত্রী হচ্ছেন বিপ্লব মিত্র। পাশাপাশি বিপ্লব মিত্রকে মন্ত্রী হিসেবে দেখতে চেয়ে জোরালো দাবিও ওঠে। অবশেষে জেলাবাসীর আশা পুরণ হতে চলেছে।
পূর্ণ ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন হরিরামপুরের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান বিপ্লব মিত্র। তবে কোন দপ্তরের মন্ত্রী হচ্ছেন তা এখনো পরিষ্কার হয়নি তবে সূত্রের খবর বনদপ্তর বা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পূর্ণ মন্ত্রী হতে পারেন বিপ্লববাবু।
এনিয়ে কলকাতা থেকে বিপ্লব মিত্র ফোনে জানান, ক্যাবিনেট মন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা হয়েছে। আগামী কাল শপথ নেবেন। তবে কোন দপ্তর পাচ্ছেন তা এখনই বলা মুশকিল। আগামীকাল ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী দপ্তর ঘোষণা করবেন। পাশাপাশি তিনি আরো বলেন মন্ত্রী হওয়ার ফলে দায়িত্ব যেমন বাড়বে তেমনি জেলাবাসীর জন্য আরও বেশি করে কাজ করার সুযোগ পাবেন।

Post a Comment